সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিল্পীকে নগদ অর্থ প্রদান করলেন ভোরের পাতার হেদায়েত হোসেন রাজ

সাতক্ষীরার মানুষের জন্য আজীবন কাজ করে যাবে ভোরের পাতা গ্রুপ। প্রতিশ্রুতি অনুযায়ি সাতক্ষীরা প্রেসক্লাবে একটি ফ্রিজ ও একজন শিল্পী কে নগদ অর্থ প্রদান করলেন সাতক্ষীরা কৃতি সন্তান জাতীয় দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক কাজী হেদায়েত হোসেন রাজ একথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে সাতক্ষীরার মানুষের সব ধরনের সহযোগিতা করার জন্য তার পরিবার সর্বদা প্রস্তুত রয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লারে ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র পক্ষে ভোরের পাতা ও দ্য ডেইলী পিপলস্ টাইম পত্রিকার প্রধান সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা কাজী হেদায়েত হাসান রাজ সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে একটি ফ্রিজ তুলে দেন এবং একজন
দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পি আক্তারুজ্জামান এর হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মুনসুর আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, সাধারণ সম্পাদক
শামিমা পারভিন রত্না, ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল্ জামান, ভোরের পাতার আশাশুনি প্রতিনিধি হাসান, দেবহাটা প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান, পিপলস্ টাইম পত্রিকার দেবহাটা প্রতিনিধি মো: আবীর হোসেন লিয়নসহ সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির