শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলার ১৫৯০ জন কৃষককে প্রণোদনা ও ৬২০ জন কৃষককে পুনর্বাসন কৃষি সহায়তা দেওয়া হয়।
রবি ২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, টমেটো ও মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় পৌরসভা ও ইউনিয়ন ওয়ারী বিতরণের জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৩০ চাষীর মধ্যে ৭০ জন সরিষা চাষীকে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ১৮০ জন গম চাষীকে প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ৪০ জন সূর্যমুখী চাষীকে প্রত্যেককে ১ কেজি সুর্যমুখী বীজ, ১৪০ জন টমেটো চাষীকে ৫০ গ্রাম টমেটো বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০০ জন মরিচ চাষীকে প্রত্যেককে ৩০০ গ্রাম মরিচ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, রবি/২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, টমেটো ও মরিচ চাষে প্রণোদনার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা ও অনুদান দেওয়া হয়।’

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার, উপসহকারি কৃষি অফিসার আব্দুস সাত্তার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি অফিসার অমল ব্যানার্জী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল