বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশের সাথে সাতক্ষীরার দর্শকদের কাছে সমান জনপ্রিয়তা নিয়ে ১৩ পেরিয়ে ১৪ তে পৌছেছে দর্শক নন্দিত টেলিভিশন দেশ টিভি। সেই দর্শকরা এবারও উদযাপন করেছে দেশ টিভি প্রতিষ্ঠা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার বিনেরপোতায় অনুষ্ঠিত হয় র‍্যালি, আলোচনা সভা, কেককাটা, কবুতর ওড়ানো, মিষ্টিমুখ, মধ্যহ্নভোজসহ নানা আয়োজন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরার উপ পরিচালক মো: নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আমিনা বিলকিস ময়না, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ আনসারী, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, সেলিম রেজা, কৃষিবিদ আফিয়া সুলতানা শশি প্রমুখ।

বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচকরা বলেন, দক্ষতা যোগ্যতা দিয়ে অধিকতর জনপ্রিয়তা সংবাদে বস্তনিষ্ঠতা সত্যনিষ্ঠতায় দেশ টিভি’র গ্রহণযোগ্যতা আজ আকাশচুম্বি। আর এর কৃতিত্ব প্রতিষ্ঠানটির মালিক কতৃপক্ষ, কর্মকর্তা ও সাংবাদিকরা। সামনে প্রতিষ্ঠানটি ধরণ পরিবর্তনেও আসবে এরথেকে বেশী সাফল্য সেই প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২