রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাল্যবিবাহ পরিস্থিতি, আইন ও নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা

সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাতক্ষীরায় বাল্যবিবাহ পরিস্থিতি, আইন ও নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা প্রবেশন অফিসার সুমনা শারমিন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফজুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের ওসিসি’র প্রজেক্ট অফিসার আব্দুল হাই সিদ্দিকী, বিবাহ রেজিস্টার মো. রেজাউল করিম, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু, সুব্রত কুমার সানা প্রমুখ।

বাল্যবিবাহ প্রতিরোধে সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারিরা তাদের করণীয় বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন