বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন। এছাড়াও সমাজের পিছিয়ে জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার জন্য বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিচ্ছেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাতক্ষীরায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশ ও জাতির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।’

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ।

এসময় সদর উপজেলার বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪ জন রোগীর মাঝে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং সাতক্ষীরা জেলায় মোট ১৫৬ জন রোগীর মাঝে ৭৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ