বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত

“পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে দুগ্ধ শিল্প”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২” উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জুন) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সকলকে দুধ খাওয়ার অভ্যাস
গড়ে তুলতে হবে। সাতক্ষীরার দুধের তৈরী মিষ্টির সুনাম রয়েছে। দুগ্ধ খামারীদের জন্য প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা করতে হবে এবং সেই সাথে দুধের
চাহিদা বাড়াতে দুগ্ধজাত খামার বৃদ্ধি করতে হবে।

জননেত্রী শেখ হাসিনার প্রতি মহান আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশ বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে
যাচ্ছে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কৃত্রিম প্রজনন জেলা প্রাণিসম্পদ দপ্তর’র উপপরিচালক ডা. এস এম
মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব, সাতক্ষীরা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা,
সাতক্ষীরা মিল্ক ভিটা’র ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে “বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২” উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডেইরি খামারী ও ডেইরী খামারী মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহসিন
বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন