বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অরুণ ব্যানার্জীর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে সনাতন ধর্মীয়মতে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে কাটিয়া কাছারি পাড়ায় সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর বাসভবনে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে গেলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং শোকাহত পরিবারবে সমবেদনা জানান। এসময় পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ডিবি ওসি ইয়াছিন আলম চৌধুরী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রীণা ব্যানার্জী, সাতক্ষীরা সিলভার জুবলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকসহ শোকাহত পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জী গত ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় পরলোক গমণ করেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী