সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৃদ্ধা ভিক্ষুককে পরম মমতায় নিজ চেম্বারে সেবা দিলেন ডা. সুব্রত

“হেলদী সাতক্ষীরা” অর্থাৎ সুস্থ-সবল-নীরোগ সাতক্ষীরা গড়তে “অর্থের অভাবে কোন রোগীর মৃত্যু নয়” -এই নীতিতে সামনে রেখে করোনাকালের এই দুঃসময়ে সাতক্ষীরাবাসীকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

নিজস্ব চেম্বারে আর সকল রোগীর মতনই তিনি সেবা দেন পারুলিয়া থেকে চিকিৎসা নিতে আসা সহায় সম্বলহীন ভিক্ষুক হোসনে আরাকে।
প্রচন্ড কোমর ব্যথা আর জ্বর নিয়ে আসা হোসনে আরাকে পরম মমতায় মাস্ক পরিয়ে দেন ডা. সুব্রত ঘোষ। অতপর চিকিৎসা প্রদান করে ব্যাবস্থাপত্র অনুযায়ী সকল ঔষধ প্রদান করেন তিনি এবং পরবর্তীতে আবারো প্রয়োজনে যে কোন সময়ে চেম্বারে আসার আমন্ত্রণ জানান সাতক্ষীরার সন্তান চিকিৎসক ডা. সুব্রত ঘোষ।

ডা. সুব্রত’র এমন মানবিক আচরনে আপ্লুত হোসনে আরা অভিব্যক্তি প্রকাশে কেঁদে ফেলেন।

তিনি বলেন, অর্থকড়ি দেবার ক্ষমতা তার নেই তবে মন ভরে দোয়া করবেন তিনি ডা. সুব্রত ও তার পরিবারের জন্য। ডা. সুব্রত ঘোষ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু এঁর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সাতক্ষীরাবাসীসহ দেশের মানুষকে তিনি সাধ্যানুযায়ী আমৃত্যু চিকিৎসা সেবা দিতে চান।

এর আাগে ১৫ আগস্ট ২০২০ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের পরিরারকে আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র দেবেন ডা. সুব্রত ঘোষ। পলাশপোল শহীদ কাজল সরনীস্থ নিজস্ব চেম্বারে তিনি নিখেছেন,
যাঁদের অশীর্বাদে আমার চিকিৎসক হয়ে ওঠা, সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

০ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও তাঁদের গর্বিত পরিবার, শহীদ মুক্তিযোদ্ধার গর্বিত পরিবার।

০ আমার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবার।

০ আমার স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও তাঁদের পরিবার।

০ যে কোন পর্যায়ের শ্রদ্ধের চিকিৎসক সহকর্মী, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবার।

০ দুঃস্থ ও গরীব যাঁরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

-উপরোক্ত নমস্য ব্যক্তিবর্গের কাছ থেকে ব্যাবস্থাপত্র ও পরামর্শের জন্য কোন ফি নেওয়া হয় না।

সেবা করার সুযোগ দেবার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে পোস্ট গ্রাজুয়েট এমপিএইচ ডিগ্রী অর্জন করে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন। তার পিতা সাতক্ষীরার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ এবং মাতা সমাজ সেবিকা মিসেস সুলেখা ঘোষ। ছোট ভাই সংগীত শিল্পী সৌগত ঘোষ দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। এক সন্তান সত্যব্রত ঘোষ -এর পিতা ডা. সুব্রত’র স্ত্রী ডা. ইলিকা ঘোষ গাইনী রোগ বিশেষজ্ঞ হিসেবে সরকারি হাসপাতালে কর্মরত আছেন। ডা. সুব্রত ঘোষ ও তার করোনা যোদ্ধা পরিবারের চিকিৎসক সদস্যরা মিলে করোনাকালে এ পর্যন্ত প্রায় আট সহস্রাধিক রোগীকে বিনামূল্যে টেলি চিকিৎসা প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির