রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যাংকের সিল ও বিআরটিএ’র নকল রশিসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ’র অভিযানে এনআরবিসি ব্যাংকের নকল সিল ও ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে অভিযানে তাদের আটকের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবের আলীর পুত্র দেলোয়ার হোসেন।

বিআরটিএ’র সহকারী পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জজ কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটারের দোকানে রবিবার বিকালে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের সংঘবদ্ধ একটি দালাল চক্রকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব