বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ উপলক্ষে

সাতক্ষীরায় মহিলা সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয় চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সহ-সভাপতি সাহানা মহিদ বুলু, শিমুন শামস্, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভা শেষে এমপি রবি জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা প্রাঙ্গণে একটি হিম সাগর আমের চারা রোপন করেন।

এসময় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ৩শতাধিক মানুষের মাঝে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল