বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন দেবাশীস ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমূখ।

বক্তারা বলেন, সদর উপজেলার ১১নং ঝাউডাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (৩৫), তৌহিদুল ইসলাম (৩৮), আজহারুল ইসলাম খোকন (৪৫), রবিউল ইসলাম (৫৬) ও একই গ্রামের বদরুজ্জামান হাসানের ছেলে মনোয়ার হোসাইন (৩৩)সহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এরা এলাকার নিরীহ মানুষদের জমি দখল করে থাকে। পাশাপাশি চাঁদাবাজিও করে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশের ভয় দেখায়। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানিও করে। ইতোর্পূবে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়া সাংবাদকি ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করেছে।

মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎকালীন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান ও ডিবি ওসি মহিদুল হক ব্যবস্থা নিলেও বর্তমানে আবারো ওই সকল ব্যক্তিরা প্রকাশ্যে কারবার চালিয়ে যাচ্ছে।
তাদের নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘ্নে তাদের কারবার চালাচ্ছে। অসামাজিক কার্যকলাপে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়গুলো খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল