বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহরের পলাশপোলে ভাগ্নি শাহানারা খাতুন রিনা কর্তৃক মামাদের ক্রয়কৃত সম্পত্তির অবৈধভাবে দখল নিতে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার নারায়নজোল গ্রামের মৃত হোসেন আলী মোড়লের পুত্র ও রিনার মামা তবিবুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৯৮০ সালে আমার প্রবাসী ভাই মাহাবুবর রহমান তার নিজ নামে পলাশপোল মৌজায় জে এল নং-৯৪, খতিয়ান নং- এস এ ২১৭৬, এস এ দাগ নং- ৬০৭০, ডিপি খতিয়ান নং-৬৬৮৬, বিআরএস দাগ নং- ১৩৮১৯, মোট ২.৫০ শতক সম্পত্তি ক্রয় করে। এরপর সেখানে ঘর নির্মাণ করে দীর্ঘ ৪০ বছর যাবত আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। আমার ভাই প্রবাসে থাকার কারনে উক্ত সম্পত্তির সকল দেখাশোনার দায়িত্ব আমার উপর। একই দাগে উক্ত সম্পত্তির পিছনে ১৯৮৫ সালের দিকে আমার বোনাই শেখ শহিদুল ইসলাম ৩.২৫ শতক সম্পত্তি ক্রয় করে। পরবর্তীতে তিনি তার সম্পত্তি নিজের কন্যা শাহানারা খাতুন রিনার নামে হেবানামা করে দেন। উক্ত সম্পত্তিতে রিনা দুটি ঘর নির্মাণ করে ভাড়া দেয়। সেখানে ভাড়াটিয়াও রয়েছেন। সম্প্রতি আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে ভাগ্নি শাহানারা খাতুন রিনা উক্ত সম্পত্তি তার দাবি করে বিভিন্ন চক্রান্ত শুরু করে। অথচ তার সম্পত্তিতে দুটি ঘর সেভাবেই রয়েছে। আমি তার সম্পত্তির কোন ঘর ভাংচুর করিনি। প্রকৃতপক্ষে রিনাদের সম্পত্তি আমার সম্পত্তির পিছনে কিন্তু বর্তমানে সামনের সম্পত্তির মূল্য বৃদ্ধি হওয়ায় কৌশলে অবৈধভাবে আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে আমার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মিথ্যা মামলা দায়েরসহ ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছে। যা মহামান্য আদালতে বিচারাধীন রয়েছে। সব মামলাগুলোই মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।

তার চক্রান্তের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। আমি তার মামা তারপরও শুধু মাত্র সামনের সম্পত্তি দখলের মোহে আমাকে দিশেহারা করে তুলেছে। পত্র-পত্রিকায় বার বার মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে যাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, রিনা বিভিন্ন সময়ে এনজিও কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পরিচয় দিয়ে অবৈধ সুবিধা হাসিল করে যাচ্ছে। এমনকি প্রকাশ্যে আমাকে হুমকি প্রদর্শন করে বলছে, প্রয়োজনে নিজের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানির মামলায় জড়িয়ে হলেও ওই সম্পত্তি দখল নিবে। জমি দখলের লক্ষে কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া তার চাচা জাহাঙ্গীর, ইমদাদুল, আলমগীর, সেলিম ও রিনার স্বামীর পরিচয়দানকারী ইমরানসহ অনেকেই আমাকে হুমকি ধামকিসহ গালিগালাজ করে যাচ্ছে। তারা যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটানোর পায়তারা চালাচ্ছে। নারী হওয়ার সুবাদে বিভিন্ন দপ্তরে গিয়ে কান্নাকাটি করে সকলকে তার পক্ষে নেওয়ার চেষ্টা করে।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় পর সম্পদলোভী রিনার কবল থেকে তাদের নিজের রের্কর্ডীয় সম্পত্তি রক্ষা এবং ডজনখানেক মিথ্যা মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!