বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা স্মৃতিচারণ বীরত্বগাঁথা সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, শহিদ জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে এবং ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “১৯৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধ এই দু’টি কারণে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। বাঙালীরা বীরের জাতি। আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা করতে শিখিয়েছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে যাদের হিংসা হয় তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেশকে নিয়ে মিথ্যাচার করে। ঐসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী ভারত ও রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। রাশিয়া ও ইউক্রেন’র যুদ্ধ বন্ধের আহবান জনান এমপি রবি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. মফজুলার রহমান খোকন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইজাজ উদ্দিন প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবাদল শেখ, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রিপন প্রমুখ।

এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য বদরুজ্জামান খোকন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন