বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে বিনেরপোতা বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বজলুর রহমান সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সালাম পলাশপোল এবিখান পেট্রল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে।

দুর্ঘটনায় আহত হাফিজুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হাফিজুর রহমান নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তারা তিনজনই ব্যবসায়ী ও বন্ধু ছিলেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন।

বিনেরপোতা এলাকায় এসে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীনাবস্থায় মারা যান আব্দুস সালাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ