শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে মানববন্ধন

সরকার কর্তৃক আসন্ন “আমন ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুস সবুর’র সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রণয় পাল, সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল গফ্ফার, নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, প্রভাষক মো. কামরুজ্জামান ও মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সারা দেশে ১৮ হাজার রাইচ মিল রয়েছে। রাইচ মিলে সেই সব লেবার শ্রমিকের পরিবার প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্বাহ করে এই কর্মসংস্থান থেকে। আমরা করোনাকালীন ও আপদকালীন সময়ে ইরি বোরো মৌসুমে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেছিলাম। সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদের জন্যে বাজার দর ছাড়াও লস করে কেজি প্রতি ৩ টাকা থেকে ৫ টাকা কম দামে আমরা চাউল সরবরাহ করেছিলাম। সরকারিভাবে আমাদের আশ^স্থ্য করা হয়েছিল আমন মৌসুমে আমাদের ক্ষতি পুসিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মিল মালিকদের রাস্তায় নামতে হয়েছে। সরকার ধানের দাম বেধে দিয়েছে ২৬ টাকা ও চাউলের দাম বেধে দিয়েছে ৩৭ টাকা। এক কেজি চাউল তৈরী করতে আমাদের খরচ হচ্ছে ৪৩ টাকা। প্রতি মৌসুমে প্রত্যেক মিল মালিক ১০/২০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। মিল মালিকরা ঋণের বোঝাই জর্জরিত হয়ে মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং মিলের শ্রমিরা বেকার হয়ে পড়বে। সরকার বাহাদুর আমাদের কথা একটু ভাবেন তাহলে আমাদের মিল মালিকসহ সারা দেশের প্রায় ৫০ হাজার শ্রমিকের পরিবার খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আমরা দাবী আদায়ে কখনও রাস্তায় দাঁড়াবো ভাবিনি। কোটি কোটি টাকা ব্যাংক ঋণের কারণে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকার যদি আমাদের এই নার্য্য দাবী পূরণ না করে তাহলে আমাদের পক্ষে সরকারকে চাউল সরবরাহের চুক্তিপত্র স্বাক্ষর করা অসম্ভব হয়ে পড়বে। সরকারের কাছে আমাদের এই নার্য্য ও যৌতিক দাবী পূরণের আহবান জনাচ্ছি এই মানববন্ধন থেকে এবং জাতীয় সংগ্রহ কমিটিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদককে অন্তভূক্ত করার দাবী জানান।’ মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসককের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এনডিসি মো. আজহার আলী। এছাড়াও খাদ্য মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সাতক্ষীরা প্রেসক্লাবে এই স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়েছে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ মো. ইবাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রনজু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক বিপুল সাহা, কোষাধ্যক্ষ আলহাজ¦ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য অহিদুজ্জামান, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, ময়েনউদ্দিন, লিয়াকত আলী, আব্দুল হাই, সন্তোষ কুমার, খায়রুল ইসলাম, গাজী মিনহাজ উদ্দিন, মো. মোস্তফা আহম্মেদ প্রমুখ। এসময় সংগঠনের জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল