রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর)
বিকাল সাড়ে ০৪টায় রসুলপুর যুব সমিতির কার্যালয়ে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে রসুলপুর ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। রসুলপুর যুব সমিতির ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, আতিকুর রহমান খান চট্টু, আলাউদ্দিন খান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মঈনুর আরেফিন মনি, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহাবাজ আলী, সদস্য সাঈদ
হাসান, মোজাফ্ফার হোসেন, কবির হোসেন, আলিম হাসান ও দিদারুল আলম খান জনি প্রমুখ। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সাতক্ষীরা জেলা পরিষদ, রসুলপুর যুব সমিতি ও নাছিম ফারুক খান মিঠুর সহায়তায় ৫ লক্ষ টাকা ব্যয়ে রসুলপুর যুব সমিতির
ক্লাব ভবন সংস্কার করে দ্বীতল ভবন নির্মিত হবে। দ্বিতীয় তলায় টেবিল টেনিস, কেরাম, দাবাসহ বিভিন্ন খেলার জন্য উন্মুক্ত থাকবে এবং নিচতলায় অফিস ও সভা কক্ষ তৈরী হবে। আলোচনা সভা শেষে রসুলপুর যুব সমিতির প্রয়াত সাবেক সভাপতি মিজানুর রহমান খান রবি’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর আহলে হাদিছ
মসজিদের ইমাম মাওলানা শিমুল হোসেন। এসময় রসুলপুর যুব সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব