শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ

প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষ্যে লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. মুনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মো. বায়েজীদ হাসান, মো. আশিক সরদার, শেখ আনিসুজ্জামান রেজা, মুনিরুজ্জামান মুন্না, কামরুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে কবিতা পাঠ করেন মনিরুজ্জামান মুন্না, মো. মুনসুর রহমান ও বায়েজীদ হাসান।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক সরদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. আশিকুজ্জামান খান, মো. আনোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার এতদিন যাবৎ বিভিন্ন রকম পরিচয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানলেও লেখক ‘শেখ হাসিনা’ পরিচয়টা অনেকে জানতো না। আজকের দিনে লেখক ‘শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ তারই বহিঃপ্রকাশ মাত্র। এই আলোচনা সভার মাধ্যমে তাঁর ত্রিমাত্রিকতার পরিচয় বেরিয়ে এসেছে। এটা শুধুমাত্র দেশীয় কবি সাহিত্যিকদের নয়, যা সমগ্র কবি সাহিত্যিকদের জন্য পরম পাওয়া।

বক্তারা আরও বলেন, একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতা দ্বন্দ্ব আত্মতৃপ্তী সব কিছু ভুলে গিয়ে যে সাধারণের চিন্তা চেতনায় ঢুকতে পারে সেটা এর আগে কখনও এভাবে ভাবেনি কেউ। তিনি তার লেখায় তুলে ধরেছেন ওরা টোকাই কেন, রাজ প্রসাদে থাকার পরেও তার চিন্তা চেতনা টোকাইদের নিয়ে এখানেই বোঝা যায় তার মনন বা মানসিকতা। বাঙ্গালী হিসাবে সাধারণের কথা এরকম ভাবে ইতিপূর্বে আর কোন প্রধানমন্ত্রী ভেবেছিল কিনা তা আমাদের অজানা। নতুন প্রজন্ম যেন এই শেখ হাসিনার জন্মদিনের সাথে সাথে তার লেখক সত্ত্বাকে আগামী প্রজম্মের মাঝে তুলে ধরে তার উদ্দাত্ত আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত