শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু ও ইয়ুথদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার শিশু ও ইয়ুথ সদস্যদের মধ্য থেকে শিশু অধিকার বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

সদর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার মো. অহিদুর রহমান, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।

বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় সাদিয়া আফরিন জুঁই, যৌন হয়রানি প্রতিরোধে জাকিয়া সুলতানা, ঝরে পড়া শিশুদের স্কুলে ভর্তি করার বিষয়ে আবিদ হাসান, শিশুশ্রম প্রতিরোধে ফেরদৌস, স্কুল পর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে রাইসুল ইসলাম, আমরা বাল্য বিবাহ করব না ক্যাম্পেইনে অবদান রাখার জন্য মাসুদ রানা ও শিশুদের স্বাস্থ্য সেবা আগ্রহী করে তোলার জন্য ইয়াকুব আলী কে সম্মাননা দেয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ মনিরুজ্জামান টিটু, ইউনিয়ন ভলেন্টিয়ার শেখ সোহেল মাহমুদ ও আব্দুল মান্নান।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো