শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত দুই শিশু ও মা আটক

বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে আটক করা হয়েছে ১২ ও ১১ বছরের দুটি শিশু ও তাদের মাকে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে আটককৃতদের সাতক্ষীরার শিশু আদালতে পাঠানো হয়েছে।

মেয়েটির বাবা হাওয়ালখালি গ্রামের মোকলেসুর রহমানের দেওয়া মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, শনিবার বিকালে তাদের বাড়ির পাশেই ধর্ষনচেষ্টার এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু আকিব (১২) ও তার চাচাতো ভাই রফিকুল (১১) এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

পুলিশ মেয়েটির বাবা মোকলেসুরের দায়ের করা মামলা অনুযায়ী ওই দুই শিশুকে এবং আকিবের মা রওশন আরাকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে আকিবের বাবা টুটুল জানান, আমাদের সাথে মোকলেসুর রহমানদের জমিজমাসহ নানা বিষয়ে ঝগড়াঝাটি লেগেই আছে। ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলে, ভাতিজা ও স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

জানতে চাইলে হাওয়ালখালি গ্রামের ইউপি সদস্য রিপন জানান, একটি ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে বলে আমিও শুনেছি।

পুলিশ পরিদর্শক আরও বলেন, ধর্ষনচেষ্টা হওয়ায় মেয়েটির মেডিকেল পরীক্ষা করানো হয়নি। তবে অভিযুক্তকে সাতক্ষীরার শিশু আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালত তার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা