শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং প্রতিবিন্ধিদের ঝুকিঁ নিরুপনে মতবিনিময়

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন এবং প্রতিবন্ধিদের ঝূকিঁসমূহ নিরুপনে প্রতিবন্ধি সংগঠনের প্রতিনিধিদের সাথে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনসিডিন বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক অফিসার মোস্তাফিজুর রহমান।

সভায় সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী লাইট হাউসের ডিআইসি ম্যানেজার সনচু মিয়া, শ্যামনগর মুক্তিযোদ্ধা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের দিপন মাঝি, দরগাপুর বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শেখ তাজুল ইসলাম ও আমিনুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধ পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান।

এতে জেলার ৭ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধি স্কুলের শিক্ষক এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, পাচারকারীরা প্রতিবন্ধিদের টার্গেট করে বিভিন্ন দেশে তাদের পাচার করে দেয়। তাদের সেখানে নিয়ে ভিক্ষাবৃত্তিসহ অমানবিক কাযক্রম করানো হয়। প্রতিবন্ধিদের অভিভাবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। কিন্তু প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা আমাদের সম্পদে পরিণত হবে।
সরকারি হিসাব অনুযায়ী ৪হাজার প্রতিবন্ধি নারী শিশু পাচার হয়েছে। শিক্ষার অভাব অসচেতনতা, দারিদ্রতা, চাকরির প্রলোভন দেখিয়ে নারী, শিশু ও প্রতিবন্ধিদের পাচার করা হয়ে থাকে। এর পাশাপাশি সম্প্রতি ফেইসবুকে মিথ্যা তথ্য নিয়ে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে হচ্ছে। প্রতিরোধ করতে হলে সবার আগে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অভিভাবক এবং প্রশাসনকে নজর দিতে হবে। বাল্য বিবাহ সম্পর্কে প্রতিটি ছেলে এবং মেয়ের পাশাপাশি বাবা-মাকেও সচেতন করতে হবে এবং সীমান্ত এলাকাগুলোতে সভা এবং উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করলে শিশু, মানব এবং প্রতিবন্ধি পাচার দিন দিন কমে আসবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন