বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্বশুরবাড়ির রান্না ঘর থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘর থেকে জামাই আসাদুজ্জামান তাছেরের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাঙআটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের বাড়ি থেকে তার এ লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুজ্জামান তাছের একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।

নিহত আসাদুজ্জামান তাছেরের স্ত্রী মারুফা খাতুন (২৩) জানান, সাংসারিক দ্বন্দ্বের জেরে ৪ মাস আগে স্বামী তাছেরকে মৌখিকভাবে তালাক দিই। এরপরে গত সপ্তাহে আমি নিজেই তাকে তালাকনামা পাঠাই। সকালে আমার বড় বোনের রান্না ঘরের মধ্যে তাছেরের ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দেয়। এছাড়া তার সঙ্গে আগে পরে আমার কোনো কথা হয়নি।

তাছেরের বড় শালিকা ছকিনা খাতুন বলেন, সকালে সূর্য ওঠার সময় আমি রান্না ঘরটি গোছাতে গিয়ে ঘরের মধ্যে একজনকে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাছেরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কখন কিভাবে তাছের এখানে এলো তা জানি না।

আসাদুজ্জামান তাছেরের বোন খাদিজা বলেন, তাছেরকে তার শ্বশুর বাড়ির লোকজন জোর করে দুইবার স্বামী পরিত্যক্ত হওয়া গর্ভবতী নারী মারুফার সঙ্গে বিয়ে দেন। এরপর থেকে তারা তাকে মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করতো। ওরা তাছেরকে মেরে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা ইসহাক আলী জানান, শ্বশুর বাড়ির লোকজন আসাদুজ্জামান তাছেরকে প্রায় সময় মারধর করতো। মরদেহ দেখে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যা। কোনো না কোনো রহস্য অবশ্যই রয়েছে।

আসাদুজ্জামান তাছেরের বাবা নুর হোসেন গাজী জানান, কয়েক দিন আগে আমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করে তার ফোন ও টাকা পয়সা কেড়ে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। গত বুধবার (২০ এপ্রিল) সেই ফোন আনতে গিয়ে আর ফিরে আসেনি। খবর পেয়েছি আমার ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার ছেলেকে ওরা জোর করে এক থেকে দেড় বছর আগে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার ছেলেকে ওরা হত্যা করে মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দিচ্ছে।

শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জানান, তাছেরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত এখন কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্ভক আইনগত ব্যবসআথা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ