বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন মাছের ঘের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বকুল।
তিনি সদর উপজেলার আলিপুর গ্রামের আকবর আলী সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বকুল বলেন, দেবহাটা উপজেলার বহেরা মৌজার ডাঙীর ঘেরে ১৫ বিঘা জমি রয়েছে। এটি ওয়ারেশ সূত্রে পাওয়া। ৩০ বছর যাবৎ শন্তিপূর্ণভাবে এই জমি ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত ছইল উদ্দীন সরদারের ছেলে গোলাম মোস্তফা টুটুল ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলীসহ তাদের একটি দল আমার এই দখলীয় সম্পত্তি জবর দখলের পয়তারা করতে থাকে। একপর্যায়ে তারা দেবহাটা সহকারি জজ আদালতে ২০১৭ সালে দেওয়ানি ৪১/১৭ নং মোকদ্দমা দায়ের করে। এই মামলায় তারা চিরস্থায়ী নিষেধাঙ্গা প্রার্থনা করলে আদালত তাদের পক্ষে রায় দেন। আমরা এই রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা জজ আদালতে ৭৫/১৯ নং আপীল মামলা করি। আপীলে মাননীয় বিচারক ২০২০ সালের ১৯ নভেম্বর আমার পক্ষে রায় দেন। রায়ে জজ সাহেব উল্লেখ করেছেন, দেবহাটা সহকারি জজ আদালতের ৪১/১৭ নং মামলার ডিক্রিকৃত রায় রদ ও রহিত করা হইলো। এই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলীর ভাই গোলাম মোস্তফা টুটুল মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন ২১৫৬/২০১০ নং মোকদ্দমা দায়ের করে। মহামান্য হাইকোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু মহামান্য হাইকোর্টের আদেশ তারা উপেক্ষা করে স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। গত ৮ জানুয়ারি বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে গোলাম মস্তোফা টুটুলের বড় ভাই আজিবর রহমানের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র রাম দা, চাইনিজ কুড়াল,লোহার রড, শাবল, বাঁশের লাঠি নিয়ে আমার ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করতে যায়। এসময় আমিসহ আমার অন্যান্য ওয়ারেশগণ বাঁধা দিলে তারা আমাকেসহ অন্যান্যদের বেদম মারপিট করে আহত করে। মাছের ঘেরের বাসা ভাংচুর করে আসবাপত্র তছনছ করে। ক্যাশবাক্স ভেঙে ৭৭ হাজার ৫০০ টাকা লুঠ করে নেয়। এছাড়া, আলমারি, খাট, নেট, মাছ ধরা জাল, আটন,পাটা ইত্যাদি লুঠ করে। একপর্যায়ে স্থাণীয়রা এগিয়ে এলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় দেবহাটা থানায় পরস্পর মামলা হয়েছে।

তিনি বলেন, ঘটনা ভিন্নখাতে নিতে গোলাম মোস্তফা টুটুল গত ১২ জানুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। যাদের দ্বারা মার খেয়ে আহত হলাম। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলাম, তারাই সংবাদ সম্মেলন করে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চষ্টা চালাচ্ছে। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলে আদালতের আদেশ অমান্য করে গায়ের জোরে আমার ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করতে চাইছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলী তার প্রভাব ও পেশী শক্তির দ্বারা মারপিট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে।

এসবের প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলী, তার ভাই গোলাম মোস্তফা টুটুল, আজিবর রহমান গংদের হাত থেকে রেহাই পেতে ও মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং ভোগদখলীয় সম্পত্তিতে শান্তিপূর্ণ অবস্থান রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া