রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে `সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশের ক্ষতি ও উন্নয়ন বাঁধাগ্রস্থ হয় এমন কোন উস্কানীমূলক বক্তব্য দেওয়া দেওয়া যাবেনা। যারা দেশের ভাল চায়না তারাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শক্রু। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে এক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের।

এসময় জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব