বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার্থে মতবিনিময় সভা

সাতক্ষীরা সদর থানার আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ
মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান।

এসময় তিনি বলেন, ‘সারাদেশব্যপী পুলিশের আয়োজনে
সম্প্রীতি রক্ষার্থে মতবিনিময় সভা করা হয়েছে। সমাজের অপরাধ শুধু পুলিশ নির্মূল করতে পারবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে অপরাধ নির্মূলে সহযোগিতা করতে হবে। বিশ্বের ৭২০ কোটি মানুষ সবাই ভিন্ন ভিন্ন ধর্ম বর্ণের। এখানে সাম্প্রদায়িকতার কোন সুযোগ নেই। ১৯৭১ সালে ও ২০১৩ সালেও মানুষ পরাজিত হয়নি, এখনও হবে না। সাম্প্রদায়িক শক্তি কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারিনি আর কখনো পারবে না। সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকল ধর্ম বর্ণের
মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আকতার, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর,
কায়ছারুজ্জামান হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সুভাষ সরকার, ভূধর সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ