রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিআইডি’র অভিযানে আলিপুরের প্রতারক সাধুদাদু কবিরাজ গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অভিযানে ‘প্রতারক কবিরাজ’ গোপাল কায়পুত্র মন্ডল(৩৮) ওরফে গোপাল সাধু দাদু। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে। এই প্রতারক সংসারে অশান্তি রোধে শাশুড়িকে মারতে দায়িত্ব নিতে চান এবং এজন্য প্রতারণা করে কুষ্টিয়ার দৌলতপুরের এক নারীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, কুষ্টিয়ার দৌলতপুরের (মামলার বাদী) নারীর কাছে হঠাৎ ফোন দিয়ে যোগাযোগ করে জানায় তিনি গোপাল সাধু দাদু। বলেন ‘তোর সংসারে তো মোস্ত অশান্তি’। তুই আমার কাছে আয় সব সমাধান করে দেবো। এরপর তাকে ফুসলিয়ে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর কাজ কিভাবে হবে জানার জন্য শুকনো ব্যাঙ, শামুক, আগরবাতি, মোমবাতি নিয়ে এই সাধু দাদু’র কাছে আসতে বলে। সেখানে গেলে সাধু দাদু এই নারীকে তার বাড়ির দোতলার গোপন কক্ষে দু’দিন থাকতে হবে জানায়। তখন সেবাগ্রহিতা নারী গোপালকে সন্দেহ করে এবং তার ভাগ্নাকে নিয়ে দ্রুত সিআইডি’র সাথে বিকালে যোগাযোগ করে অভিযোগ দেন। সিআইডি গোপনে অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে নিয়ে আসে।
বৃহস্পতিবার রাতেই সিআইডি এই প্রতারক কবিরাজকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। # ১৯.১১.২০২০

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন