রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী পালিত

“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমম্বয় ও শান্তি” এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে যুবনায়ক স্বামী বিবেকানন্দ’র ১৫৮ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচকরা বলেছেন বিবেকানন্দ’র আদর্শে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তার পথ আলোকিত পথ হিসাবে আমাদের পাথয় হয়ে থাকবে। তিনি ধর্মে কোনো বিভেদ দেখননি। তিনি মানুষ মানুষে ভেদাভেদ দেখেননি। যুগাচার্য স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটির বিকাশ সাধন করতে বলেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ নির্মল কুমার দাস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সারদাসংঘ সভাপতি কল্যাণী রায়, স্কিন্ধা নাথ, শীলা রাণী অধিকারী, সহকারী অধ্যাপক প্রণবকান্তি বাড়, বিকাশ দাস প্রমুখ।

এর আগে রামকৃষ্ণ মন্দির ও ধ্যানঘরে বিশেষ প্রার্থনা সভা ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের উপর সঙ্গীত পরিবেশন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক তৃপ্তিমোহন মল্লিক ও দীপা সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ জেলা শাখার সহ-সভাপতি গৌরাঙ্গ সরকার, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, অতিশ দীপঙ্কর বসু, সুজয় দাস, পার্থ সরকার, দীপ্ত, দিপঙ্কর প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এক সময়ের তজাদীপ্তাসীম মৃধাসম্পন্ন কর্মদক্ষ নরেন্দ্রনাথ দত্ত শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে মাত্র ২৩ বছর বয়সে ১৮৮৬ সালে সন্যাস ব্রত লাভ করে স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন। এর পর মাত্র ১৬ বছরের জীবদ্দশায় তিনি সনাতন ধর্ম প্রচার করেছেন বিশ্বব্যাপী। অনাহারে ও স্বল্পাহারক নিত্যসঙ্গী করে তিনি সারা ভারতবর্ষে পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। মাত্র ৩৯ বছর বয়সে এই ক্ষণজন্মা যুগাচার্য দেহত্যাগ করে রেখে গেছেন অমর বাণী। স্বামী বিবেকানন্দ ব্রম্মদত্যর সন্ধানে গাছের মগডালে চড়েছেন। তিনি বলেছেন ওঠো জাগো, লক্ষ্য না পৌঁছনো পর্যন্ত থেমো না। তিনি ধারন করেছেন ঈশ্বরের প্রেম, দেশ প্রেম ও মানবপ্রেম। তিনি তরুণ যুবকদের শরীরচর্চার ওপর সমধিক গুরত্ব দিয়ে বলেছেন বি অ্যান্ড মক। অর্থাৎ নিজেকে গঠন করো, অন্যকে গঠনে সাহায্য করো। নিজেকে যোগ্য করার বাণী দিয়েছেন তিনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, হিন্দু ধর্ম থেকে একজন চলে যাওয়া অর্থ একজন কমে যাওয়া নয়, একজন শত্রু সৃষ্টি হওয়া। তাই ধর্মার রোধ আমাদের সজাগ থাকতে হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন