শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত

সাতক্ষীরায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ঋশিল্পী এলাকায়। তারা তিন জনই স্বর্ন কারিগর বলে জানা গেছে। নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২২), খুলনার পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩) ও একই থানার বাঁকা গ্রামের উৎপল সেনের ছেলে সুব্রত সেন (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্স থেকে কাজ শেষে তারা তিনজন একটি মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের ঋশিল্পী এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ মারা যান এবং সুব্রতকে গুরুতর
আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। তবে দুই জনের লাশ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত