মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১৮ বছর পর আদালতে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা

দীর্ঘ ১৮ বছর পর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়া উপজেলার সামনে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ২ সেপ্টেম্বর এ ঘটনায় কলারোয়া থানায় যুবদল নেতা আশরাফ, বাচ্চুসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন।

পুলিশের তদন্ত রিপোর্টে নারাজি দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। ২০১৪ সালে মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরে সাবেক সাংসদ জেলা বিএনপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।

চলতি বছরের ২২ অক্টোবর নিম্ন আদালতকে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দেন সুপ্রিম কোর্ট।

সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ বলেন, দীর্ঘ ১৮ বছর এই মামলাটির কার্যক্রম স্থিতি ছিল। রাষ্ট্রপক্ষ থেকে পিপি সাহেবের নেতৃত্বে আমরা মামলার কার্যক্রম শুরু করেছি। জননেত্রী শেখ হাসিনার ওপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার আমরা ন্যায়বিচার আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত