সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব


বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সাধারণ মানুষের হৃদয় জয় করে দেশের গণমানুষের প্রিয় নেতা হয়েছিলেন শহীদ জিয়া। আন্তর্জাতিক পর্যায়েও ছিলেন প্রভাবশালী। তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিলো।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হন।
সাবেক এমপি হাবিব আরো বলেন, খালেদা জিয়া ছিলেন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। মিথ্যা মামলায় সুস্থবস্থায় কারাগারে গিয়ে গুরুতর অসুস্থবস্থায় বের হন। শহীদ জিয়া আর খালেদা জিয়ার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি বিশ্বে বিরল।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে যেমন সাধারণ মানুষের ভাগ্গোন্নয়নের চেষ্টা করছেন তেমনি খাল খনন, বৃক্ষরোপণ ইত্যাদির মাধ্যমে দেশের উন্নয়ন শুরু করেছেন। তিনি সাদামাটা ও সাধারণ জীবনযাপন করছেন।
জামায়াতের সমালোচনা করে সাবেক এমপি হাবিব বলেন, একটি গুপ্ত দল বেহেশতের টিকিট বিক্রি করে সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করেছিলো। সেই সাথে আমাদের দলের কিছু ব্যক্তিদের কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে এখানে পরাজিত হয়েছি।
আগামি ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত মেস্বার ও চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া সভাপতিত্ব ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু সঞ্চালনা করেন।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাতক্ষীরা জেলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, মাস্টার শাহাজাহান আলী, নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদল নেতা খোকন, আলতাফ, স্বেচ্ছাসেবকদল নেতা দিলু, কারিম, ছাত্রদল নেতা শাহাজাহাল সাজু, আবির হোসেন, জিএম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বর্ণাঢ্য র্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা
শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন


