বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিসি রাস্তা নির্মাণে অনিয়ম, জনতার প্রতিবাদে কাজ বন্ধ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় সিসি ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার বাগআঁচড়া সাতমাইল–গোগা সড়কের বসতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর স্কুল মোড় থেকে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাই রাস্তার কাজ চলছিল। তবে কাজের শুরু থেকেই মান নিয়ন্ত্রণে ঘাটতির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ না করেই কাজ এগোচ্ছিল।

এলাকাবাসী নজরুল ইসলাম, আশরাফুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণে নিম্নমানের রড, পাথরের খোয়া ও ইট ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় ঢালাইয়ের গুণগত মান নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়। তারা বলেন, এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা ভেঙে পড়বে। তাই আমরা বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি।

এলাকাবাসী ইসমাইল হোসেন জানান, আগেও ঠিকাদারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো সংশোধনী না আসায় শেষ পর্যন্ত তারা নির্মাণকাজ বন্ধ করে প্রশাসনকে অবহিত করেন।

এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহারিয়ার মাহমুদ রণ্জু বলেন, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে পুনরায় কাজ শুরুর দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক