শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুদানে সাতদিনের যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ

সুদানে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়ে একটি চুক্তি সই করেছে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

সোমবার খার্তুম সময় রাত ৯টা ৪৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে আলোচনার পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব।

সুদানে পূর্ববর্তী অসংখ্য যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। তবে এই চুক্তিটি মার্কিন-সৌদি এবং আন্তর্জাতিক-সমর্থিত পর্যবেক্ষণ ব্যবস্থা দ্বারা বাস্তবায়ন করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

দেশটিতে চলমান সংঘাত ইতোমধ্যে ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। এই যুদ্ধ দেশটিকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করেছে এবং দশ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

চুক্তিতে মানবিক সহায়তা বিতরণ, প্রয়োজনীয় পরিষেবাগুলো পুনরুদ্ধার এবং হাসপাতাল ও প্রয়োজনীয় পাবলিক সুবিধাগুলো থেকে বাহিনী প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন উভয়পক্ষকে চুক্তি মেনে চলার আহবান জানিয়েছেন।

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াইয়ের ফলে শৃঙ্খলা ভেঙে পড়েছে। খাদ্য, নগদ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং ব্যাঙ্ক, দূতাবাস, ত্রাণ গুদাম এমনকি গির্জাগুলোতে ব্যাপক লুটপাট চালানো হচ্ছে।

মানবিক সহায়তা গ্রুপগুলো বলছে, তারা রাজধানী খার্তুমে কর্মীদের জন্য নিরাপদ উত্তরণ এবং নিরাপত্তা গ্যারান্টির অভাবে পর্যাপ্ত সহায়তা দিতে পারছে না।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন