শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকার অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ ধারার সময় একটি ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে শরণখোলা রেঞ্জের সিডা কটকা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আসামীদের বিরুদ্ধে বন বিভাগে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ মাহবুব হাসান জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকার অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ ধারছে এমন গোপন সংবাদে কটকা টহল ফাঁড়ির ওসি সুরজিত এর নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভায়ারণ্য এলাকায় বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন শরণখোলা গ্রামের আলম খার পুত্র ফেরদৌস খা, একই গ্রামের সায়েদ চাপরাশির পুত্র আনোয়ার চাপরাশি, ও সাজাহান শিকদারের পুত্র রিয়াজুল শিকদারকে বিষের বোতল ও বেশকিছু জালসহ আটক করে বনরক্ষীরা। এদের বিরুদ্ধে বন বিভাগীয় আইনে মামলা দায়ের করে বাগেরহাটে প্রেরণ করা হয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান আরও জানান, স্বল্প জনবল নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি তবুও এক শ্রেণির জেলেরা বনের মধ্যে ঢুকে আইন কানুন না মেনে বিষ দিয়ে মাছ ধরে ও অভয়ারণ্যে ঢুকে পড়ে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়