সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে গিয়ে ৪৫ জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় ২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খিরিঙ্গি নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে দুই দিনে সুন্দরবনে ৪৫ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (৯ মার্চ) বেলা ২টার দিকে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে এসব জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মিরগং গ্রামের রাশিদুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৪৫), এবাদুল মোড়ল (৫০), ইউনুচ ঢালী (৪৮), বড় ভেটখালি গ্রামের বক্কার গাজী (৪০), ইলিয়াছ মোড়ল (৪৫), মজিবর রহমান (৪৬), হরিহরনগর গ্রামের হাবিবুর রহমান (২৯), খানপুর গ্রামের আকছেদ আলী (৩৭)।

ছোট ভেটখালি গ্রামের আব্দুল মালেক (৪৫), কুলতলি গ্রামের নওসের গাজী (৪০), আসাদুল শেখ (২৬), আরিফুল হক (২৭), আজিজুল সানা (৪২), খুলনার কয়রা গ্রামের আব্দুল মালেক গাজী (৪২), আব্দুর রশিদ গাজী (৫০), আব্দুল খালেক গাজী (৪৬), ইয়াকুব গাজী (৫০), আল আমিন (৩২), দক্ষিণ বেদকাশি গ্রামের দিদারুল ইসলাম (৫৬), উত্তর বেদকাশি গ্রামের আজিজুল শেখ (৪০), মজিবর শেখ (৪০), জান্নাতুল ফেরদৌস (২৫) ও আশাশুনি উপজেলার চাকলা গ্রামের আসাদুল হক।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এম এ হাসান জানান, এসব জেলের মধ্যে কেউ কাঁকড়া ধরা, কেউ মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। কিন্তু তারা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় গিয়ে কাঁকড়া ধরছিলেন। প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়া ও কাঁকড়া ধরার সময় তাদের আটক করা হয়।

এর আগে গত সোমবার (৭ মার্চ) একইভাবে প্রবেশ নিষিদ্ধ এলাকায় গিয়ে কাঁকড়া ধরার সময় ২১ জেলেকে আটক করা হয়েছিল। দুই দিনে ৪৫ জেলেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন