বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

‘নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড, ২০২২’ জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। জনস্বার্থমূলক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ‘নেপাল-বাংলাদেশ নেক্সট জেনারেশন লিডারস সামিট ২০২২’ এর এক জমাকালো অনুষ্ঠানে গত সপ্তাহে এ পুরষ্কার দেওয়া হয়।

কাঠমুন্ডুর নেপাল টুরিজম বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী। সভাপতি হিসেবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেপালের ইয়ুথ কাউন্সিলেরসহ সভাপতি, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সভাপতি দিবাকর আরিয়ালসহ বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিরা।

জনস্বার্থে এড. তানভীর আহমেদের উল্লেখযোগ্য মামলাগুলো হল- দুর্ঘটনা রোধে গাড়ির ফিটনেস যাচাই, দূষণমুক্ত পাস্তুরিত দুধ, জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিতকরম, অগ্রাধিকার ভিত্তিতে সন্তানসম্ভবা (গর্ভবতী) নারীদের কোভিড-১৯ টিকা প্রদান, ওটিটি নীতিমালা ইত্যাদি। তরুণ এই আইনজীবী এধরণের জনস্বার্থমূলক কাজ যুবসমাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশী আইনজীবীদের মধ্যে আরও পুরস্কৃত হয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী আল-মামুন রাসেল ও মো. মাহির দাইয়ান। প্রসঙ্গত, ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এবং জিএলটিএস গেøাবাল সিটিজেন নমিনেশন কমিটি’ এর মাধ্যমে জোরালো গবেষণা এবং সতর্ক পর্যবেক্ষণের পর এই নির্বাচন করা হয়েছে। যা বাংলাদেশের সেরা এবং উজ্জ্বল যোগ্য প্রার্থীদের সনাক্ত করার একমাত্র উদ্দেশ্যে সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, সাতক্ষীরার কৃতিসন্তান জনস্বার্থে মামলাকারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো: তানভীর আহমেদ বিগত ২৪ মার্চ ২০২২ তারিখে নেপালের, কাঠমান্ডু শহরে অনুষ্ঠিত গেøাবাল ইয়ুথ পার্লামেন্ট সামিট থেকে নেক্সট জেনারেশন ইন্টার্নেশনাল লিডার অ্যাওয়ার্ড ২০২২ জয়ী হয়েছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার প্রয়াত কাউন্সিলর মো. আবুল কাশেম (ভ্যদল) সাহেবের ছোট ছেলে এবং বর্তমান সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির ছোট ভাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান