শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুপ্রিম কোর্টের স্থিতিশীলতা রক্ষায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

সুপ্রিম কোর্ট অঙ্গনে দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস। সংগঠনটির সুপ্রিম কোর্ট বার শাখা আয়োজিত এক মানববন্ধনে আজ এই দাবী জানানো হয়।

সংগঠনের সুপ্রিম কোর্ট বার শাখার আহবায়ক এ্যাডঃ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ আদালতে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে দেশের বড় দুটি দলের অনুসারীরা। আদালত অঙ্গনকে তারা রাজনীতি চর্চার ক্ষেত্রে পরিণত করেছে। এতে নষ্ট হচ্ছে আদালতের স্বাভাবিক কর্মপরিবেশ।

বিশেষ অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় আহবায়ক এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল। এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশের সর্বোচ্চ আদালতে আজ আইনজীবী ও বিচার প্রার্থীরা আজ নিরাপত্তাহীন। আইনজীবী ও পুলিশের দ্বারা আইনজীবীদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে যা আইনজীবীদের সামাজিক সম্মানকে ভূলুণ্ঠিত করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বার শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুর রউফ খান, সংগঠনের সদস্য এ্যাডঃ দেবদাস সরকার, এ্যাডঃ মোঃ সাইফুল আলম ফুয়াদ, এ্যাডঃ ফকির আব্দুল মুজিদ প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এ্যাডঃ মোঃ শামসুল আলম, ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের এ্যাডঃ জুলফিকার আলি জুনু প্রমুখ। এ ব্যাপারে শীঘ্রই প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার