শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুবাস ছড়িয়ে চলে গেলেন কলারোয়ার প্রিয় মুখ শিমুল

পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো বয়স নেই, সময় নেই। তা প্রমাণ করলেন কলারোয়ার নাসিম হায়দার শিমুল।
অল্প বয়সে কলারোয়ার সবার পরিচিত মুখ, হাসিমুখের শিমুল চলে গেলেন সবাইকে ছেড়ে, না ফেরার দেশে।
তিনি আর হাসবেন না, আর অধিকার নিয়ে কথা বলবেন না, আর কোন কিছু দাবী করবেন না, আর নির্দেশনা দিবেন না, বকবেন না, ভালোবাসা-আদর দিবেন না।

তরুন প্রজন্মের আইডল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল এ্যালমনাই এ্যসোসিয়নের অন্যতম কর্মকর্তা ও কৃতি সন্তান মোঃ নাসিম হায়দার শিমুল শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মূত্যুবরণ করেছেন (ইন্না..রাজিউন)।
ছুটির দিনে প্রতিদিনের মত মর্নিংওয়াক সেরে মিরপুর সিটি ক্লাব মাঠে ফুটবল খেলার সময় পড়ে যান। তখনই তাই সহযোগী খেলোয়াড়েরা ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঝরে গেলো কলারোয়ার এক নক্ষত্র, এক মানবপ্রেমী সন্তান। সকলের কাছে সে একজন সাদা মনের মানুষ ছিলেন।

নাসিম হায়দার শিমুল কলারোয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিল। তার পিতা মরহুম আব্দুর রব, যিনি রব মুহুরী নামে পরিচিত ছিলেন। রব মুহুরীর দুই ছেলের মধ্যে শিমুল ছিলো ছোট।

মৃত্যুকালে নাসিম হায়দার শিমুলের বয়স হয়েছিল ৪২ বছর। সে দুই সন্তান নাঈম ও নাজিফ, স্ত্রী, মা, বড় ভাই সহ হাজার হাজার গুনগ্রাহী রেখে গেছেন।

শিমুল প্রকৌশলী হিসাবে নভোথিয়েটারে কর্মজীবন শুরু করে বাংলালিংক হয়ে বর্তমানে ঢাকায় এ্যারিকসন (এ,এস,পি) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালাইমনাই এ্যাসোসিশনের সকল সামাজিক কর্মকান্ড, ক্রীড়া প্রতিযোগিতা গুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে ও গ্রামের বাড়ি উপজেলার নারায়নপুরে আরো একটি নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ