শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে ক্রীড়ামুখী হতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। একমাত্র ক্রীড়াই সামাজিক সকল অবক্ষয় থেকে যুবকদের মুক্তি দিতে পারে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এ জনপদের ক্রীড়াঙ্গনকে গত পঞ্চাশ বছর ধরে আলোকিত করে আসছে। সেই আলোকবর্তিকায় নব উদ্যমে ক্লাবটি এগিয়ে চলুক তাদের সাফল্যের ধারাবাহিকতায়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে ক্লাবের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ক্লাবের সভাপতি বি এম আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে দেন ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি অ্যাড. মিজানুর রহমান পিন্টু, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহসভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সরকারি কলেজের সাবেক জিএস এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক ছাত্রদল নেতা এস এম খালিদ খান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বি এম পলাশ প্রমুখ।

ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা