স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা


সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালক মো. ইমান আলী বর্তমানে চরম মানবিক সংকটের মুখোমুখি। একই সময়ে তার ছোট ছেলে ও স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, ইমান আলীর চার বছর বয়সী ছোট ছেলে সামিউল গত বৃহস্পতিবার খেলতে গিয়ে পড়ে তার বাম হাত ভেঙে যায়। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে অপারেশন সম্ভব না হওয়ায় আজ তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গত ১৮ জুলাই শনিবার ডা. হাফিজুল্লাহর তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এদিকে, ইমান আলীর স্ত্রীও গুরুতর অসুস্থ। চিকিৎসকদের মতে, তার পেটের ভেতরে থাকা টিউমারের জরুরি অপারেশন প্রয়োজন। আগামী ২১ জুলাই মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
একদিকে শিশুপুত্রের অস্ত্রোপচার, অন্যদিকে স্ত্রীর শাহানারা খাতুনের জরুরি অপারেশন দুইজনের চিকিৎসা ব্যয় বহন করা একজন স্বল্প আয়ের ভ্যানচালকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে তিনি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় ইমান আলী সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সহযোগিতা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৯৪২৪৮৮২৮৭ (মো. ইমান আলী)।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচারবিস্তারিত পড়ুন


