সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার মাছখোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে ‘অপরিকল্পিত মৎস্য ঘের বন্ধ কর, জলাবদ্ধতা নিরসন কর,’ বেতনা নদী পুন:খনন কর, জনমানুষকে রক্ষা কর’’-এই শ্লোগানকে সামনে রেখে মাছখোলাবাসীর আয়োজনের ও মাছখোলা ক্লাবের সভাপতি আলাউদ্দিনের উদ্যোগে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেন্বার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিম।

তিনি বলেন, আমার বয়স যখন ২৬ বছর তখন মাছখোলা বাজারে এসেছিলাম। সেসময় এলাকার মানুষের মধ্যে একটি ইউনিটি ছিল। কিন্তু আজকের এই মানববন্ধনে আসার সময় সড়কে, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির উঠানের হাঁটু পানি দেখে বিস্মিত হয়ে গেলাম। যা এখানে না আসলে উপলব্ধি করা সম্ভব হতো না। বিষয়গুলো দেখে মনে হলো এলাকার মানুষের মধ্যে আগের মতো এখন আর কোন ইউনিটি নেই।

তিনি আরও বলেন, বেতনা নদী ও পানি নিষ্কাশনের পথ দখল করে অপরিকল্পিত মাছের ঘের করার কারণে মৌসুমী বৃষ্টিপাতের ফলে মাছখোলায় বছরের পর বছর স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়। যা জনপ্রতিনিধি, স্থানীয় এমপি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানেন। কিন্তু এখানে কেউ আসেন না। তাদের পাশে কেউ দাড়ায় না। সেজন্য স্থানীয় ইউপি সদস্য ও জনমানুষকে ঐ ব্যক্তিদয়দের দাওয়াত করে এখানে আনার কথা বক্তব্যে ব্যক্ত করেন তিনি।

আনিসুর রহিম বলেন, সরকারের বরাদ্দকৃত টাকার প্রকল্পগুলোর কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের। কিন্তু জনসচেতনতার অভাবে আমাদের জেলার অধিকাংশ মানুষ সেটি করেন না। তাই ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের কাজ স্বচ্ছতার সাথে না করে দায়সারাগোসের করেন। ফলে জেলার জনমানুষ দিনের পর দিন হয়রানির স্বীকার হয়। সেজন্য সকলকে সচেতন হয়ে কাজ বুঝে নেওয়ার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, অপরিকল্পিত পরিকল্পনার জন্য জেলার কোটি কোটি টাকার উন্নয়নক প্রকল্প স্থবির হয়ে পড়েছে। কয়েক বছর আগে বেতনা নদী খননের জন্য প্রায় ২৪ কোটি টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু ঐ বরাদ্দকৃত টাকার ৩০% খনন কাজেও ব্যয় হয়নি। অথচ ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৪ কোটি টাকা উত্তোলন করেছিল। আমরা স্বচ্ছতার সাথে তাদের কাজটি করতে বললেও তারা করেননি।

তিনি আরও বলেন, আমরা ঘেরমালিকদের বিরুদ্ধে নয়, যারা কোটি টাকা আয়ের জন্য হাজার হাজার মানুষকে পানিবন্দি করে রাখছে তাদের বিরুদ্ধে কথা বলছি। তাদের জন্য এলাকার শত শত পরিবারের নারী, শিশু ও বয়স্করা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বাসদের সংগঠক অ্যাড. বেলাল হোসেন বলেন, বাংলাদেশ উদীচীশিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, গণফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য আলী নুর খান বাবুল, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদুল ইসলাম। এসময় মাছখোলা ক্লাবের সভাপতি আলাউদ্দিন, সনজিৎ বিশ্বাস, সুশীল দাশ, ওলিদ, রশিদ, তোফাজ্জেল, আহম্মদ, মফিজুল, নুরুল আমিন, মিন্টু, লাল্টু, সাগর, কাওছার আলীসহ এলাকার সর্বস্তরের মানুষ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মাছখোলা ক্লাবের সভাপতি আলাউদ্দিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির