রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হঠাৎ করে জাল নোটে সয়লাব সাতক্ষীরার বাজার

কিছুদিন ধরে সাতক্ষীরায় জাল নোট বাজারজাত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র এলাকার বাইরের একটি চক্রের যোগসাজশে বিভিন্ন হাট বাজারে জাল নোট বাজারজাত করছে।

তবে এসব জাল নোট কে বা কারা দিয়ে যাচ্ছে তা বলতে পারছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও এই চক্রটির প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কয়েকদিন আগে সাতক্ষীরা বড়বাজারে মাছ বিক্রেতা শরিফুলকে একটি পাঁচশত টাকার নোট দিয়ে প্রতারণা করে যায় একজন।

মাছ বিক্রেতা শরিফুল বলেন, কয়েকদিন আগে দুইজন লোক সকালে মাছ কিনে ৫০০ টাকার নোট দেয়।তারপর আমি মাছের দাম রেখে বাকি টাকা ফেরত দেয়। খরচের সময় জাল নোটের বিষয়টি ধরা পড়ে।

গতকাল রবিবার এক লোক সাতক্ষীরা রুপালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় দুইটি জালনোট বাহির হয়। তবে ওই লোকটি জাল নোট দুইটি পরে বদলে দেন। ওই লোক জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এসময় রুপালী ব্যাংকের ক্যাসিয়ার জানান, মনেহচ্ছে জাল টাকায় ভরে গেছে সাতক্ষীরার বাজার।গুড় পুকুরের মেলার পর থেকে প্রচুর পরিমাণে জাল নোট ধরা পড়ছে।বেশিরভাগ জাল নোট ৫০০ ও ১০০০ টাকার নোট।যার কাছে পাওয়া যাচ্ছে তাকে শাস্তির ব্যবস্থা করলে দেখা যাচ্ছে তারা প্রতারণার শিকার।এমতাবস্থায় সকলকে সাবধান হওয়ার অনুরোধ করছি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত