শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হবিগঞ্জে গোয়ালঘরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথর!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথর উদ্ধারের খবর পাওয়া গেছে। এর ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার হওয়া কষ্টিপাথরের ওই মূর্তিটির দাম প্রায় ২৮ কোটি টাকা বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকেও (৫৫) আটক করা হয়েছে। অরুণ একই এলাকার অনুকূল সরকারের ছেলে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এর পর বিশাল আকৃতির কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

এ সময় বাড়ির মালিক অরুণ সরকারকে আটক করা হয়।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, কয়েক বছর আগে অরুণের বাড়িতে পাকা ঘর বানাতে মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ওই কষ্টিপাথরের মূর্তিটি পাওয়া যায়। এর পর এটি গোপন স্থানে লুকিয়ে রাখেন তিনি। কিছু দিন আগ থেকে অরুণ মূর্তিটি বিক্রির চেষ্টা চালায়। মূর্তিটি তার বসতঘরের পাশে গরু রাখার গোয়ালে একটি চটের বস্তা দিয়ে ঢেকে রাখেন। তবে দরদামে বনিবনা হওয়ায় বিক্রি হয়নি।

এরই মধ্যে পুলিশ গোপনসূত্রে মূল্যবান মূর্তিটি অরুণের হেফাজতে রয়েছে, এ খবর পুলিশ নিশ্চিত হয়ে যায়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধারে নামে পুলিশ। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে অরুণের বসতঘরের পাশে গোয়ালঘরে মাটির ওপর চটের বস্তা দিয়ে মোড়ানো মূর্তিটি উদ্ধার করে।

সূত্রমতে, পরে মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্বর্ণকারকে। উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান