বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাজারো গুণগ্রাহীর উপস্থিতিতে জামায়াত নেতার দাফন সম্পন্ন

হাজারো গুণগ্রাহীর উপস্থিতিতে জামায়াত নেতা আল মুজাহিদের দাফন সম্পন্ন।

বুধবার(১১ই মার্চ) বাদ যোহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সদর পূর্ব থানা শাখার সাবেক সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক অর্থ সম্পাদক, বর্তমান ১৪ নং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি, স্থানীয় মাদ্রাসার সহকারী শিক্ষক এবং সাতক্ষীরার স্বনামধন্য ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার ফিংড়ি ইউনিয়ন প্রতিনিধ আল-মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে।

দাফন পূর্ববর্তী জানাজা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সাতক্ষীরা-২ [সদর এবং দেবহাটা] আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশন সংক্রান্ত সংগত কারণে আমি স্বশরীরে উপস্থিত হতে পারিনি বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আল মুজাহিদ একজন দ্বীনের দায়ী ছিলেন। তার মৃত্যুতে সংগঠন একজন ভালো দায়িত্বশীল হারালো। আল্লাহ পাক আল মুজাহিদকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল), জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা নায়েবে ১৪ নং ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, আমীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাও: আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক এবং কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান প্রতিনিধি, শহর শিবির সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় সংগঠন এবং সংগঠনের বাহিরের অসংখ্য গণমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত বক্তরা সমস্বরে বলেন, আল-মুজাহিদ ইসলামী আন্দোলনের একজন আত্মনিবেদিতপ্রাণ এবং শপথের কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কাজ করে গেছেন।

উপস্থিত বক্তারা আরো বলেন, তার অকাল মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।আল্লাহ যেন তার সকল ভুল-ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন,আমিন।

দাফন পরবর্তী সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ