মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাল ছাড়ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে এখনও অনেক বাকি। তবে এরই মধ্যে ভোটের লড়াই আইনের লড়াইয়ে রূপ নেয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এটি অবশ্য যতটা ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনের দিক থেকে হচ্ছে তার চেয়ে ঢের বেশি হচ্ছে রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে। তার এই প্রচেষ্টায় সহায় হয়েছে ভোটের সামান্য ব্যবধান।

ভোটের ব্যবধান কম থাকায় কোনো অনুমান বা আগাম বার্তা দেয়া একেবারেই অসম্ভব বলা চলে। যদিও এরই মধ্যে নির্বাচন ডিসিশন ডেস্ক থেকে জো বাইডেনকে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা দেয়া হয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের আদালতে যাওয়া সম্ভাবনা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।

নির্বাচনের আগ থেকেই ট্রাম্প বলে আসছেন, তিনি পরাজিত হলে ক্ষমতার মসনদ তিনি ছাড়বেন না। কারণ ভোটে কারচুপি করা ছাড়া নাকি তাকে হারানো সম্ভব হবে না। একই বক্তব্যে তিনি স্থির রয়েছেন আজ শনিবারও। এক টুইট বার্তায় সেই অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছেন আলোচিত সমালোচিত এই প্রেসিডেন্ট।

টুইটে ট্রাম্প লেখেন, ‘বেআইনিভাবে বাইডেন নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন। এটা আমিও (ট্রাম্প) করতে পারি। আইনি লড়াই মাত্র শুরু হলো। আমাদের আইনি কার্যক্রম এগিয়ে গেলে ভোটের মাঠেও আমরা এগিয়ে যাব।’

এদিকে, জর্জিয়ায় অল্প কিছু ভোট গণনা বাকি। পেনসিলভেনিয়ায় বাকি থাকা ভোটের অধিকাংশই বাইডেনের পক্ষে যাবে বলে নিউইয়র্ক টাইমসের পর্যবেক্ষণ। বিদেশ থেকে দেয়া মার্কিনদের এবং সামরিক বাহিনীর সদস্যদের ভোট এখনো গণনা করা হয়নি।

এপি’র তথ্য বলছে, বাইডেন ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৪টিতে। পেনসিলভেনিয়ায় বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৬৪ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ২১ শতাংশ ভোট নিয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান