হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামনগর উপজেলা জাসাদের সাধারণ সম্পাদকের মৃত্যু


সাতক্ষীরা জেলা জাসদের সহ-সম্পাদক ও শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পুত্র এস.এম কামরুজ্জামান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এস.এম কামরুজ্জামান শ্যামনগর উপজলোধীন গুমানতলী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা এস.এম নাসির উদ্দীনের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা জাসদের সহ-সম্পাদক ও শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি মা, চার ভাই ও তিন বোনসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে এস.এম কামরুজ্জামানের মৃত্যুতের গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ।
বিবৃতিতে জেলা জাসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, এস.এম কামরুজ্জামান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সংগঠক। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ নাগরিককে হারালো। শ্যামনগর উপজেলার রাজনৈতিক অঙ্গণ হারিয়েছে একজন ত্যাগী নেতাকে। তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিখ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন


