সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেড সংস্থার ইউথ কনফারেন্সে ইউএনও দেবাশিষ চৌধুরী

সাতক্ষীরায় হেড সংস্থার ইউথ কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠন হেড এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকালে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেস্টার কনফারেন্স রুমে হেড সংস্থার সভাপতি জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী। হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সঞ্চলনায় বিষেশ অতিথি’র বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক কালের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আসমা খাতুন, জাতীয় দলের খেলোয়ার ফাতেমাতুজ্জহরা, খাদিজা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান (বাদশা), হেড এর কর্মকর্তা শামিমুল ইসলাম, মনিরুল ইসলাম, জয় সরকার, শরিফা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তরুণ সমাজ অমিত শক্তির অধিকারী। একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সব বাধা-বিপত্তি পেছনে ফেলে তরুণরা যদি দেশের উন্নয়নে অবদান রাখতে কাজকে জীবনের ব্র্রত হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের দেশের জন্য তা হবে ইতিবাচক। দেশকে উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য আজকের যুব বা তরুণ সমাজকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তরুণ্য শক্তি দুর্বার, তাদের গতি সব সময় সামনের দিকে।

এ নতুন জীবন দর্শনের মূল কথা হচ্ছে আগামীর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা। মানুষ তার উদ্যম ও প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করেছে। অনুষ্ঠান শেষে ১৪টি গ্রুপের ভলেন্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলোর মিছিল গ্রুপের শেখ শরিফ হাসান ও হেড সংস্থার ফিল্ড অফিসার আরিজা আখি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির