শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখার দাবিতে কলারোয়ায় মানববন্ধন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখার দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করে ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় হোমিও চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‘হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ অবিলম্বে মহান জাতীয় সংসদে পাশ করার দাবি’তে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বহু বছর থেকে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসাসেবা দিয়ে আসছেন হোমিও চিকিৎসকরা। হোমিও চিকিৎসায় প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও শিক্ষা নিয়েও এ পেশার চিকিৎসকরা নামের আগে আইনগত ভাবে ডাক্তার লিখতে পারছেন না। ইতোমধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ মন্ত্রিপরিষদে পাশ হলেও জাতীয় সংসদে পাশ না হওয়ায় আইন কার্যকর হয়নি। তাই অবিলম্বে এটি মহান জাতীয় সংসদে পাশ করে আইন কার্যকর করার দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুর বারিক, হোমিওপ্যাথিক চিকিৎসক সুদর্শন হোড়, মিরাজ হোসেন, সিরাজুল হক খাঁন, শেখ সাইদুর রহমান, মোশারফ হোসেন, শফিকুর রহমান বাবু প্রমুখ।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক হোমিও চিকিৎসক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব