শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ মাস বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছু্টি!

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের ঝুঁকিতে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে পারি না। যেহেতু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি তার মানে তো ছুটি বাড়ছেই।’

ডা. দীপু মনি বলেন, ‘আমরাতো হঠাৎ করেই বলতে পারি না যে আগামী তিন মাস বা ছয় মাস বন্ধ থাকবে। ধাপে ধাপে বাড়ানো ছাড়া যৌক্তিক মনে করি না। এছাড়া শীত পড়ছে সামনে। করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। এসব বিষয়ে আমরা চিন্তা করছি। তাই বর্তমান ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কতদিন ছুটি বাড়ানো হবে তা জানিয়ে দেয়া হবে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়তে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবরের আগে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয়া হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বর্তমানে নতুন করে এ ছুটি বাড়ানো হচ্ছে।

এদিকে আগামী সোম অথবা মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখসহ সব ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সকল প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব দেব। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘তবে এবার সকল বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সকল কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়