রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় নিভার

১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় নিভার
ভারতের নামিল নাড়ু রাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর নাগাদ রাজ্যের মামাল্লাপুরাম উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’ ধেয়ে আসছে ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে।
ভারতের আবহওয়া দফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আরকে জেনামানি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে চেন্নাই থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং প্রচণ্ড শক্তি সঞ্চয় করে এটি উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আঘাত হানার পর পদুঁচেরির কাছ দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করছি আমরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকেই তামিলনাড়ুজুড়ে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। রাজ্যের সাতটি জেলায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে রাজ্যের উপকূলীয় জেলা কুড্ডালোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার বাসিন্দাকে।

এর মধ্যেই, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার
বলা হয়, আমরা এরই মধ্যে ঝুঁকিতে থাকা তিন রাজ্যে পরিস্থিতি মোকাবিলায় ৩০টি দল গঠন করেছি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তামিল নাড়ু এবং পদুঁচেরি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ জন্য আমরা এরই মধ্যে দুটি রাজ্যে ১০টি দল পাঠিয়েছি এবং বাকিদেরকেও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, ‘নিভার’ মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু এবং পদুঁচেরি প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বাসিন্দাদের প্রতি আহ্বানও জানান তারা।

সূত্রে. সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী