রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৬ লক্ষাধিক টাকা নিয়ে দোকানের ম্যানেজার উধাও!পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা শহরে ২৬ লক্ষাধিক টাকা নিয়ে দোকানের ম্যানেজার উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২১ সেস্টেম্বর) ছাব্বিশ লক্ষ টাকা আত্মসাৎ করে সে পালিয়ে যায়।

এ ঘটনায় (২২ সেস্টেম্বর) বৃহস্পতিবার রাতে মেসার্স রং মহল এন্ড হার্ডওয়ার এর ডিলারশীপ’র দোকানের মালিক পারকুখরালী এলাকার মোঃ আব্দুল আওয়াল সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সদর থানার দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের রেজাউল গাজী ছেলে মোঃ শামীম হোসেন মেসার্স রং মহল এন্ড হার্ডওয়ার দোকানের ম্যানেজার হিসাবে দির্ঘ দিন যাবত কর্মরত ছিল। এক পর্যায়ের বিশ্বাস্ত হওয়ায় প্রতিষ্ঠানের দাযিত্ব তার কাছে দিয়ে মালিক বাইরে কাছে ছিলেন। এই সুযোগে দফায় দফায় মিলে এযাবত কাল আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা হিসাবে গড়মিল করিয়া সম্পূর্ন টাকাটি আত্মসাৎ করে বর্তমানে ম্যানেজার উধাও হয়ে গেছেন। (২১ সেস্টেম্বর) বেলা আনুমানিক ৩.৫০ মিনিটে তার নম্বরে কল করিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব চাইলে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দেন আর ফোন রিসিভ করেনা।

অভিযোগ থেকে আরো জানা যায়, ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকা কালিন সময়ে একাধিক কোম্পানির কাছ থেকে বাকিতে মাল জিনিসপত্র নিয়ে সেইসব মাল জিনিসপত্র অন্যাত্রে বিক্রয় করিয়া আনুমানিক পনের লক্ষ টাকার মতন ক্ষতি সাধন করেছে। সেই সমস্ত কোম্পানির কাছে ঋনগ্রন্থ হয়ে পরেছেন এই দোকান মালিক। এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামনের সুদৃষ্টি কামনা করেছেন এই দোকান মালিক।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন