বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ বছর আগে ‘রাইস’ সিনেমার প্রচারে অঘটন, অবশেষে মামলা থেকে মুক্তি শাহরুখের

শাহরুখের সিনেমা মানে দর্শক-ভক্তদের মাঝে এক বাড়তি উন্মাদনা। যখন জনসাধারণের মধ্যে শাহরুখের হঠাৎ আবির্ভাব ঘটে, সেই সময় মানুষের আবেগ ধরে রাখা দায়। ঠিক এমনই এক পরিস্থিতি ঘটেছিল ৫ বছর আগে।

শাহরুখ খান তার ২০১৭ সালে ‘রাইস’ সিনেমার প্রচারে কাউকে কিছু না জানিয়ে হঠাৎই জনসাধারণের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন, আর তাতেই ঘটেছিল বিপত্তি।

‘রাইস’ সিনেমার প্রচারে শাহরুখ খান গুজরাতের ভাদোদারা স্টেশনে হঠাৎ উপস্থিত হয়েছিলেন। সিনেমার প্রচারের জন্য সাধারণের মাঝে মিশে যেতে চেয়েছিলেন তিনি। তবে তারই মধ্যে ঘটে অঘটন। পরিকল্পনা ছিল টানা ১৭ ঘণ্টা ট্রেনে চেপে মুম্বাই থেকে তিনি দিল্লি পৌঁছাবেন এবং সফরের মাঝে সিনেমার প্রচার করবেন।

সে সময় শাহরুখকে বিভিন্ন স্টেশনে নেমে পড়তেও দেখা গিয়েছিল । তবে ভাদোদারা স্টেশনে তিনি পৌঁছাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতটাই জমায়েত হয়েছিল সেখানে যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হন। সেই সময় ঘটনাস্থলে ফরিদ খান নামক এক ব্যক্তি প্ল্যাটফর্মে পড়ে পদপিষ্ট হয়ে যান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সেই ভয়াবহ পরিস্থিতিতে ভক্তের মৃত্যুর জেরে তোলপাড় হয়েছিল মিডিয়া। এরপরই ভাদোদারার নিম্ন আদালতে বলিউড সুপারস্টারের বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দায়ের করেছিল ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ ধারার মামলা।

শাহরুখের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতার আইনজীবীরা গুজরাত হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, অবশেষে সেই রায় জানাল আদালত।

গুজরাত হাইকোর্টের রায়ে বড়সড় স্বস্তিতে বলিউড বাদশাহ। পাঁচ বছরের অপেক্ষা শেষে আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন। শাহরুখের নামের দায়ের হওয়া ফৌজদারি মামলা অবশেষে খারিজ হলো হাইকোর্ট থেকে।
এমন তথ্য প্রকাশ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা